সিএবি দলের বিরুদ্ধে প্রথম দিন ১১৯ রানে অল আউট রাজশাহী অনুর্ধ্ব ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে শনিবার থেকে শুরু হওয়া রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব ১৭ এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)’র মধ্যকার দুইদিনের ম্যাচের প্রথম দিন রাজশাহী ১১৯ রানে অল আউট হয়ে গেছে।
দিন শেষে সফরকারী দল কোন উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করে। রোহান ব্যানার্জি এবং মন্ডল দু’জনই ১৫ রান করে অপরাজিত রয়েছেন।
টসে জিতে প্রথম ব্যাটিং করে রাজশাহী দল। কিন্তু ব্যাট হাতে কোন চমক দেখাতে পারেনি স্থানীয় তরুনরা। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। দলের পক্ষে ১৩৩ বলে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক তালহা। তালহা এবং মাশুকুর রহমান তৃতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন। মাশুক ৭৩ বলে করেন ২৩ রান।
সিএবি দলের সৌম্য পাকড়ে এবং অভিষেক নন্দ তিনটি করে উইকেট লাভ করেন।
