সূর্য তরুণ ক্লাবের নতুন কমিটি ঘোষণা
সূর্য তরুণ ক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আফজালুর রহমান সিনহা এবং শাহাদত হোসেন সেলিম। কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক, ছয় জন সহসভাপতি, দুইজন যুগ্ম সম্পাদক এবং ছয়জন উপদেষ্ট রয়েছেন।
খন্দকার জামিলউদ্দিন আহমেদকে সভাপতি এবং তৈয়ব আফজালকে সম্পাদক করে ক্লাবের ক্রিকেট কমিটিও ঘোষণা করা হয়েছে।
