২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার ক্রিকেট দলে ফিরলেন নুয়ান জয়সা

ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের জন্য শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলে দ্রুতগতির বোলার নুয়ান জয়সা আবার ডাক পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

২৭ বছর বয়সী জয়সা সেপ্টেম্বরে দেশের মাটিতে বাংলাদেশের সাথে খেলার আগে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়েছিলেন। তবে পরবর্তীতে শ্রীলঙ্কার ‘এ’ দলের হয়ে নিজেকে প্রমাণের পর তিনি আবার জাতীয় দলে নিজের স্থান ফিরে পেলেন।

জয়সার অন্তর্ভুক্তির ফলে আভিস্কা গুণবর্ধনে বাদ পড়বেন।

মারভান আতাপাত্তুর নেতৃত্বে শ্রীলঙ্কা দল ২০ অক্টোবর ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করবে।