ভূমিকম্পের শিকার জনগণের সাহায্যার্থে পাক-ভারত হকি ম্যাচের প্রস্তাব
গত সপ্তাহে পাকিস্তানে ভূমিকম্পের শিকার জনগণের সাহায্যার্থে গঠিত ত্রাণ তহবিল বৃদ্ধির লক্ষ্যে এবং পুনর্বাসনের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে নভেম্বর মাসের শেষ সপ্তাহে একটি প্রদর্শনী হকি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন।
পাকিস্তান হকি ফেডারেশন ধারণা করছে, লাহোরের জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রদর্শনী ম্যাচ থেকে এক কোটি মার্কিন ডলার আয় হবে। স্পন্সরশিপ এবং দান করা অর্থসহ সম্পূর্ণ অর্থ প্রেসিডেন্টের ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সেক্রেটারি মুসারাত উল্লাহ খান জানান, এ ব্যাপারে ভারতীয় হকি ফেডারেশনের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং ভারতের কাছ থেকে ইতিবাচক উত্তর আশা করা হচ্ছে।
