২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট অধিনায়কদের বৈঠক শেষে দেশে ফিরেছেন অধিনায়ক হাবিবুল বাশার

আইসিসির টেস্ট সদস্য দেশগুলোর অধিনায়কদের সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার শুক্রবার দেশে ফিরেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ওয়েস্ট ইন্ডিজ বাদে বাকি সবগুলো দেশের অধিনায়করা বুধবারের এ বৈঠকে উপস্থিত ছিলেন। সম্মেলনে ভারতের পক্ষে রাহুল দ্রাবিড়, ইংল্যান্ডের পক্ষে ফ্লিনটফ এবং দক্ষিন আফ্রিকার পক্ষে গ্রায়েম স্মিথসহ বাকি টেস্ট দেশগুলোর অধিনাকেরা উপিস্থত ছিলেন।

সম্মেলনে দুইটি বিষয় আলোচনায় প্রাধ্যান্য পায়। দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ স্লো ওভার রেট এবং হাবিবুল বাশার ওয়ানডেতে সুপার সাব-এর বিষয়টি উত্থাপন করেন।

বিডিনিউজকে দেয়া এক সাক্ষাতকারে বাশার বলেন, একটা বড় স্কোরের ওয়ানডে ম্যাচ শেষ হতে অনেক কারণেই দেরি হতে পারে। কিন্তু শুধু অধিনায়ককে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হচ্ছে। বাশার বলেন সুপার সাব-এর ব্যাপারটি যাতে খেলার টসের পরপরই হয় সেটা আমি উত্থাপন করেছি এবং আইসিসি রাজি হয়েছে।

হাবিবুল বাশার বলেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দুর্বল নৈপুণ্যর জন্য আমি ভেবেছিলাম কথা শুনতে হবে কিন্তু তারা সবাই আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন।

আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যালকম স্পিড, ভারতের সুনীল গাভাস্কার, এবং আইসিসি জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ড বৈঠকে উপিস্থত ছিলেন।