কর্পোরেট লীগে বিমান, একমি ল্যাবরেটিজ ও আরাফ অ্যাপারেলস-এর জয়
গ্রামীন ফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লীগের শুক্রবারের খেলায় যমুনা ব্যংাককে ৬২ রানে হারিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিকেএসপিতে অনুষ্ঠিত এ খেলায় জয়ী দলের শরীফ চার উইকেট লাভ করেন।
ধানমন্ডি মাঠে অনুষ্ঠিত অপর এক খেলায় একমি ল্যাবরেটিজ ৯৮ রানে মেট্টো রিয়েল এস্টেটকে হারিয়েছে।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক খেলায় ৬৫ রানে সিকিউরিটি এয়ার এক্সপ্রেসকে হারিয়ে প্রথম জয় পেয়েছে আরাফ অ্যাপারেলস।
বিমান বাংলাদেশ বনাম যমুনা ব্যাংক
প্রথমে ব্যাট করতে নেমে বিমান নির্ধারিত ৫০ ওভারে ২৫০ রান করে। বিমানের সামজুজ্জামান ৬৯ এবং জাতীয় দলের মুশফিক ৫৫ রান করেন। বিমানের উদ্বোধনী জুটিতে নাজমুস সাদাত এবং হুময়ুন কবির ৮৪ রান করেন। পরে হুমায়ুন মেহরাব হোসেনকে নিয়ে আরো ৫০ রানের জুটি করেন। যুমনার মুরাদ খান ৩৭ রানে চারটি উইকেট লাভ করেন। ২৫১ রানের লক্ষ্যে খেলতে এসে নির্ধারিত ৫০ ওভারে যমুনা নয় উইকেটে ১৮৮ রান করে। ৬২ রানের জয় পায় বিমান। বিমানের পক্ষে শরীফ চারটি এবং মেহরাব তিনটি উইকেট লাভ করেন।
একমি বনাম মেট্টো
প্রথমে ব্যাট করতে নেমে একমি নির্ধারিত ৫০ ওভারে ২১৬ রান করে। অবশ্য ৪৬ রানে তিনটি উইকেট হারিয়ে বেশ বিপদে পড়েছিল তারা। জাভেদ ওমর ৬২ রান করে দলকে উদ্ধার করেন। চতুর্থ উইকেট জুটিতে রফিককে নিয়ে জাভেদ ৪৩ রানের জুটি গড়েন। মোহাম্দ রফিক চারটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া বাশার ২৯ বলে ২৬ রান করেন। ফারুখ ৪১ রানের অপরাজিত ছিলেন। মেট্টোর পক্ষে সাব্বির ৬৩ রানে তিনটি উইকেট পান। ২১৭ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩৯ দশমিক চার ওভারে মেট্টোর ইনিংস শেষ হয়ে যায়। পরাজিত দরের পক্ষে মনিরুজ্জামান ৪২ রান করেন।
আরাফ বনাম এয়ার এক্সপ্রেস
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরাফ। নির্ধারিত ৫০ ওভারে তারা ১৮৪ রান করে। মাসুদ ৪৯ এবং নাঈম ৪৭ রান করেন। জেমস এবং নাঈম দুটি করে উইকেট লাভ করেন। ১৮৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪৪ দশমিক এক ওভারে ১১৯ রানে এয়ার একপ্রেসের ইনিংস শেষ হয়ে যায়।
