পানামাকে পরাজিত করে আমেরিকা কনকাকাফ অঞ্চলের শীর্ষ
আমেরিকা ২-০ গোলে দুর্বল পানামাকে পরাজিত করে জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্ব কাপ ফুটবলের কোয়ালিফাইং রাউন্ড শেষ করেছে।
ম্যাচের ৫৩ ও ৫৯ মিনিটের মাথায় আমেরিকার পক্ষে গোল দু’টি করেন কেলি মার্টিনো এবং টেইলর টুইলম্যান। আমেরিকা ২২ পয়েন্ট নিয়ে তাদের গ্রুপের শীর্ষ অবস্থান বর্জায় রেখে খেলা শেষ করেছে। খবর বিভন্ন বার্তা সংস্থার।
এদিকে মেক্সিকোর সংগ্রহও ২২ পয়েন্ট। তবে আমেরিকার সাথে গোল ব্যবধানের কারণে গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো।
