২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা বর্ষ সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় সাত ব্রাজিলীয়

বিশ্ব ফুটবলের পরিচালনা পরিষদ ফিফা বৃহস্পতিবার এ বছরের বর্ষ সেরা ফুটবলার নির্বাচনের জন্য বিশ্বের সেরা খেলোয়াড়দের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, যাতে ব্রাজিলীয়দের সংখ্যাই বেশি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

৩০ জন ফুটবলারের তালিকায় সাতজন ফুটবলার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। তারা হলেন, রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় রোনালদো, রবিনহো, রর্বাতো কার্লোস, গত বছরের বর্ষ সেরা পুরস্কার বিজয়ী বার্সিলোনার রোনালদিনহো, ইন্টার মিলানের স্ট্রাইকার আদ্রিয়ানো, এসি মিলানের কাফু ও কাকা।

তালিকায় স্থান পাওয়াদের মধ্যে দ্বিতীয় অবস্থায় আছে ইংল্যান্ডদের ফুটবলাররা। তারা হলেন, রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ডেভিড বেকহ্যাম, লিভারপুলের স্টিভেন গ্যারার্ড, চেলসির ফ্রাঙ্ক ল্যামপার্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি।

ফিফার সংক্ষিপ্ত তালিকায় চারজন আফ্রিকার ফুটবলারও আছেন। তাদের মধ্যে অন্যতম আইভরি কোস্টের ফুটবলার ডিডিয়ার ড্রোগবা এবং ঘানার মাইকেল ইসেন।

১৯ ডিসেম্বর জুরিখে ফিফার বর্ষ সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।