২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশের পক্ষে জ্বলে উঠলেন হার্মিসন ও ফ্লিনটফ

বিশ্ব একাদশ দলের ফাস্ট বোলার স্টিভ হার্মিসন এবং এন্ড্রু ফ্লিনটফ শুক্রবার আইসিসি সুপার টেস্ট ম্যাচের প্রথম দিনের লাঞ্চের আগে ফিরিয়ে দিলেন অসি দলপতি রিকি পন্টিং এবং ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গারকে। লাঞ্চের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ৮২ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 10:38 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ম্যাচের তৃতীয় বলেই হার্মিসন শূন্য রানেই ফিরিয়ে দেন অসি ওপেনার ল্যাঙ্গারকে। এর পর অসি দলপতি রিকি পন্টিং অপর ওপেনার ম্যাথু হেইডেনের সাথে ৭৩ রানের জুটি গড়ে তুলে দলকে বিপদ থেকে টেনে তুলতে সাহায্য করেন। রিকি পন্টিং ব্যক্তিগত ৪৬ রানের মাথায় ফ্লিনটফের বলে ক্যালিসের হাতে ক্যাচ তুলে দেন।

বিরতির আগ পর্যন্ত হেইডেন ব্যক্তিগত ২৮ রান নিয়ে ক্লার্কের সাথে ক্রিজে রয়েছেন।

নি®প্রাণ পিচে টস হারলেও বিশ্ব একাদশ দল ম্যাচের শুরুটা বেশ ভালই করেছে। ধারণা করা হচ্ছে দিন গড়ানোর সাথে সাথে পিচ স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠবে।

পন্টিং ছয়টি বাউন্ডারি এবং একটি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন। ফ্লিনটফের বল জোরে মারতে গিয়ে তিনি দ্বিতীয় স্লিপে ধরা দেন জ্যাক ক্যালিসের হাতে।