বৃষ্টির কারণে বিসিবি এইচপি ও শ্রীলংকার মধ্যেকার চারদিনের ম্যাচ পরিত্যাক্ত
ক্রিকেট আর বৃষ্টির লড়াইতে অবশেষে জয় হলো বৃষ্টিরই।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিসিবি হাই পারফরম্যান্স ও শ্রীলংকার মধ্যেকার শেষ চারদিনের ম্যাচে বৃহস্পতিবারও বৃষ্টি এসে পড়লে দিলে ম্যাচ পরিত্যাক্ত হয়ে যায়।
হাই পারফরম্যান্স দল চার দিনের ম্যাচের বাকি দু’দিন অনির্ধারিত দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে।
জুনিয়র টাইগাররা তাদের প্রথম চারদিনের ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ২০২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়।
হাই পারফরম্যান্স দল তাদের নির্ধারিত তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ১৮, ২০ ও ২২ অক্টোবর।
