দু’দিন বিরতির পর শুক্রবার থেকে ফের মাঠে গড়াচ্ছে কর্পোরেট লিগ
দুই দিন বিরতির পর শুক্রবার শুরু হচ্ছে গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার তিনটি ভেন্যুতে।
এই রাউন্ডের বাকি তিনটি ম্যাচ শনিবার রাজধানীর বাইরের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন আরাফ অ্যাপারেলস খেলবে নবাগত সিকিউরিটি এয়ার এক্সপ্রেসের বিরুদ্ধে। আরাফ অ্যাপারেলস তাদের প্রথম ম্যাচে শিরোপা প্রত্যাশী ইপিলিয়ন গ্রুপের বিরুদ্ধে পাঁচ উইকেটে পরাজিত হয়।
লিগে নিজেদের প্রথম ম্যাচে মেট্রো রিয়েল এস্টেটের বিরুদ্ধে ছয় উইকেটে জয় পাওয়া গতবারের রানার্স আপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিকেএসপিতে যমুনা ব্যাংকের মুখোমুখি হবে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে অ্যাকমি ল্যাবরেটরিজ লড়বে মেট্রো রিয়েল এস্টেটের বিরুদ্ধে।
