ফিটনেস ক্যাম্পের জন্য ১৮ ক্রিকেটার
মিরপুর ইনডোর ক্রিকেট কমপ্লেক্সে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে ১৮ জন ক্রিকেটার যোগ দিয়েছেন।
ক্রিকেটাররা জাতীয় দলের ট্রেইনার স্টুয়ার্ট কার্পিনেনের কাছে রিপোর্ট করেন।
ক্যাম্পের জন্য নির্বাচিত ২২ জন ক্রিকেটারের মধ্যে হাবিবুল বাশার, নাজমুল হোসেন, তাপস বৈশ্য এবং মাশরাফি বিন মুর্তজা অনুশীলনের প্রথম দিন যোগ দেননি।
টেস্ট অধিনায়কদের সভায় যোগ দিতে বাশার বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বাশার শনিবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। নাজমুল হোসেন বর্তমানে বিসিবি হাই পারফরম্যান্স দলের সাথে শ্রীলংকা সফরে রয়েছেন। জাতীয় দলের পধান দুই বোলার মাশরাফি আর তাপস দু’জনই ইনজুরির কারণে মাঠের বাইরে।
চলতি কর্পোরেট ক্রিকেট লিগ এবং আসন্ন প্রিমিয়ার লিগের মধ্যে বিরতিগুলোতে ফিটনেস ট্রেনিং চলবে।
২০০৬ সালের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিরুদ্ধে হোম সিরিজের আগ পর্যন্ত এই ট্রেনিং ক্যাম্প অব্যাহত থাকবে।
ক্যাম্পের জন্য নির্বাচিত ক্রিকেটাররা হলেন-শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, জাভেদ ওমর, মোহামবমদ আশরাফুল, আফতাব আহমেদ, তুষার ইমরান, রাজিন সালেহ, অলক কাপালী, মাঞ্জারুল ইসলাম রানা, মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, আব্দুর রাজ্জাক, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ, তালহা জুবায়ের, শাহাদত হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির।
