২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উদ্দেশ্যে অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলের ঢাকা ত্যাগ

তিনটি দুইদিনের ম্যাচ আর সমানসংখ্যক ওয়ানডে খেলতে ১৬ সদস্যের বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। দলে ১৪ জন খেলোয়াড় এবং দুইজন কর্মকর্তা রয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সফরকারী জুনিয়র টাইগাররা ১৫ অক্টোবর প্রথম দুইদিনের ম্যাচের মধ্য দিয়ে তাদের সফর শুরু করবে। ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

এরপর দুইদিন বিরতি দিয়ে সফরকারীরা তাদের ভারতীয় প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় দুইদিনের ম্যাচে মুখোমুখি হবে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর শুরু হবে তৃতীয় ও শেষ দুইদিনের ম্যাচ।

শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ এবং ২৭ অক্টোবর। অনুর্ধ্ব ১৫ দল ২৮ অক্টোবর দেশে ফিরবে।

অনুর্ধ্ব ১৫ দল: আলী হোসেন (অধিনায়ক), জাবিদ হোসেন (সহ অধিনায়ক), মামুন ইসলাম, আহমেদ আব্দুস সাজ্জাদ, ফুরকান, মেহরাব আশরাফ, আশরাফুল আজিজ, নাজমুল হক, জুয়েল রানা, মোমিনুল হক, জাহিদ আহমেদ, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন এবং নুর হোসেন।

কর্মকর্তা: আব্দুল হাদি (প্রধান কোচ) এবং আত্তাবুল ইসলাম (সহকারী কোচ)।