২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ে একমাত্র গোলে পরাজিত করল আর্জেন্টিনাকে

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বুধবার মনটিভিডিওতে উরুগুয়ে এক মাত্র গোলে পরাজিত করে আর্জেন্টিনাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এ জয়ের ফলে উরুগুয়ে গ্রুপ তালিকায় পঞ্চম স্থান দখল করল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন আলভারো রিকোবা। আগামী বছর উরুগুয়ে প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

ডেরিও রোড্রিগুয়েজর কাছ থেকে বল পেয়ে রিকোবা দারুনভাবে গোলটি করেন। খবর বিভন্ন বার্তাসংস্থার।

আর্জেন্টাইনদের জালে বল ঢোকানোর পরে মাঠের ভিতরে এবং বাইরে ব্যাপক আনন্দোল্লাস দেখা যায়। কিছুক্ষণ পর জজ ফোসাটি উরুগুয়ে দলের পক্ষে দ্বিতীয় গোল করার সুযোগ পান। কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডারা বল মাঠের বাইরে পাঠিয়ে দেন।

উরগুয়ের ফুটবলার মার্সিলো জালেইটার দূরপাল্লার শট প্রতিহত করে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।