থাইল্যান্ড ওপেনে দ্বৈত বিভাগে দ্বিতীয় রাউন্ডে সানিয়া ও পিয়ার জুটি
ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা এবং ইসরাইলি শাহার পিয়ার জুটি দুই লাখ ডলার মূল্যের থাইল্যান্ড ওপেন টুর্নামেন্টের দ্বৈত ইভেন্টে আমেরিকান কার্লি গালিকসন ও অ্যাবিগালি স্পেয়ারস জুটিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
বুধবার সানিয়া ও পিয়ার জুটি ৬-২, ৭-৬ (৩) সেটে সরাসরি পরাজিত করে কার্লি ও অ্যাবিগালি জুটিকে।
পরবর্তী ম্যাচে সানিয়া ও পিয়ার জুটি মুখোমুখি হবে জাপানিজ সাওরি ওবাটা ও অস্টিলিয়ান ট্রুডি মুসগ্রেভ জুটি এবং জাপানিজ সাইনোবু আসাগুই ও আর্জেন্টাইন গিজেলা ডুলকো জুটির মধ্যেকার ম্যাচের বিজয়ী জুটির বিরুদ্ধে।
