সাইপ্রাসকে বিধ্বস্ত করে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফ্রান্স
জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স। গ্রুপ ৪ এর ম্যাচে ফ্রান্স ৪-০ গোলে সহজেই পরাজিত করেছে সাইপ্রাসকে।
এই জয়ের ফলে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হল। সাবেক বিশ্ব কাপ চ্যাম্পিয়ন এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের সংগ্রহ ১০ ম্যাচে ২০ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। বুধবার আয়ারল্যান্ডের সাথে সুইজারল্যান্ড গোল শূন্য ম্যাচ ড্র করে। ফলে আগামী মাসে সুইজারল্যান্ডকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।
ফ্রান্স তাদের মূল স্ট্রাইকার ডেভিড ট্রিজিগুইট এবং থিয়েরি হেনরীকে ছাড়াই মাঠে নামে।
ম্যাচের প্রথম থেকেই ফ্রান্স গোলের জন্য মরিয়া হয়ে উঠে এবং চেষ্টা চালিয়ে যায় দুর্বল সাইপ্রাসের জালে যতগুলো সম্ভব বল জড়ানোর। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৯ মিনিটের মাথায় সাইপ্রাসের ডিফেন্স ভেঙ্গে জিনেদিন জিদান গোল করেন। ফ্রান্সের জন্য জিদান বহু সময় বহু ম্যাচে মূল নায়কের ভূমিকা পালন করেছেন। এই ম্যাচেও তার ব্যতিক্রম দেখা যায়নি।
সাইপ্রাস মূলত ড্র করার চিন্তা মাথায় নিয়ে ফ্রান্সে এসেছিল। কিন্তু মাঠে নেমে তার বুঝতে পারল জয়ের জন্য ক্ষুধার্থ ফ্রান্স প্রস্তুত। এই ম্যাচটি ফ্রান্সের জন্য খুবই মূল্যবান ছিল কারণ তারা পরাজিত হলে তাদেরকে প্লে-অফ ম্যাচ খেলতে হত। ফ্রেঞ্চ ফুটবলার ডিজিব্রিল সিজে ম্যাচের প্রধমার্ধে গোল করার চারটি সহজ সুযোগ হাত ছাড়া করেন। কিন্তু ম্যাচের ৩১ মিনিটোর মাথায় তিনি সতীর্থ উইলটোর্ডের জন্য গোলের সুযোগ সৃষ্টি করে দিয়ে দুঃখ ভোলার চেষ্টা করেন। দ্বিতীয় গোলটি করেন উইলটোর্ড।
ম্যাচের শেষ গোলটি করেন লুডোভিক গিউলি।
