এশিয়ান দাবার ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছেন রিফাত, রাজীব
হায়দ্রাবাদের কোটলা বিজয়া ভাস্কর রেড্ডি ইনডোর স্টেডিয়ামে বুধবার পঞ্চম এশিয়ান দাবা চ্যাম্পিয়নশীপের ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীব।
ষষ্ঠ রাউন্ড শেষে রিফাত এবং রাজীবের পয়েন্ট সাড়ে তিন। এই রাউন্ডে রিফাত ও রাজীব জয় পেলেও হেরে গেছেন গ্রান্ডমাষ্টার জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মাষ্টার আব্দুল্লাহ আল রাকিব। জিয়া ও রাকিবের পয়েন্ট যথাক্রমে সাড়ে তিন এবং তিন।
সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে রিফাত, জিয়া ও রাজীব ১৬ জন দাবাড়ুর সাথে চতুর্থ স্থানে অবস্থান করছেন।
ষষ্ঠ রাউন্ড শেষে পাঁচ পয়েন্ট করে নিয়ে শীর্ষে অবস্থান করছেন তিনজন। এরা হলেন ইন্দোনেশিয়ার গ্রান্ড মাষ্টার মেগারান্তো সুসান্তো, চীনের লি শিলং ও ঝাং ঝং। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আট দাবাড়ু।
