এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচি ঘোষণা
পাকিস্তানে আগামী ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় নবম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।
বাংলাদেশ ১৭ ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকার বিরুদ্ধে খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ।
লাহোরে ২৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য ১ মার্চ রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
এশিয়া কাপের প্রাথমিক পর্বের খেলাগুলো রাওয়ালপিন্ডি ও করাচিতে এবং দ্বিতীয় পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।
এ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলংকা ও আরব আমিরাত। অন্যদিকে বি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং ওমান।
২০০৪ সালে শেষ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা। ২০০৪ সালের এসিসি ট্রফির ফাইনালিষ্ট হিসেবে এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে ওমান ও আরব আমিরাত।
