ব্রাজিল দলের প্র্যাকটিস দেখতে এসে ভিড়ের চাপে ডজন ডজন আহত
ব্রাজিলে বেলিমের ম্যানগুইরাও স্টেডিয়ামে ডজন ডজন ফুটবল ভক্ত ব্রাজিল দলের প্র্যাকটিস দেখতে এসে ভিড়ের চাপে আহত হয়েছে।
বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে মাঠে নামার আগে বুধবার ব্রাজিল দলের প্র্যাকটিস দেখতে এসে এ ঘটনা ঘটে।
ব্রাজিলিয়ান গ্লোবোনিউজ টিভি চ্যানেল জানায়, শিশুসহ আহতদের সংখ্যা প্রায় ১০০ জন।
চ্যানেল আরও জানায়, প্র্যাকটিস শুরুর এক ঘণ্টা আগেই স্টেডিয়াম পূর্ণ হয়ে যায় এবং যারা স্টেডিয়ামে ঢুকতেই পারে নাই, তারা স্টেডিয়ামের গেট খোলার জন্য চাপাচাপি করতে থাকে। ছোটাছুটি করতে গিয়ে একে অপরের ওপর পড়ে যায় এবং পদদলিত হয়ে বহু লোক আর্তনাদ করতে থাকে।
দ্রত দাঙ্গা পুলিশ স্টেডিয়ামে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
