শ্রীলংকায় শেষ চারদিনের ম্যাচে বুধবার মাঠে নামছে বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াড
শ্রীলংকা সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স স্কোয়াড বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচে মাঠে নামবে।
বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াড কলম্বোর কোল্টস ক্রিকেট মাঠে রোববার সফরের প্রথম চারদিনের ম্যাচে শ্রীলংকা ডেভলপমেন্ট স্কোয়াডের বিরুদ্ধে ২০২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়।
এ ম্যাচের পর বিসিবির দলটি শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ১৮ অক্টোবর সিসিসি মাঠে প্রথম, ২০ অক্টোবর মোরতুয়া স্টেডিয়ামে দ্বিতীয় এবং ২২ অক্টোবর এনসিসি মাঠে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
