জয় দিয়েই শুরু করলেন টিম হেনম্যান
ভিয়েনার বিএ-সিএ ট্রফিতে সোমবার ব্রিটিশ টেনিস খেলোয়াড় টিম হেনম্যান ফ্রান্সের অ্যান্টোনি ডুপিউইসকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়েছে।
পিঠে আঘাতের জন্য বাইরে থাকা আগস্টের ইউএস ওপেনের পর হেনম্যান এই প্রথম খেলতে নামলেন।
জয়ের পর হেনম্যান বলেন, যেভাবে আমি খেলেছি, তাতে আমি শুধু সন্তুষ্ট নই। খেলার সময় শারীরিকভাবে আমি কেমন অনুভব করব সেটা জানতে আমি আগ্রহ ছিলাম। আমার মনে হয়, আমি ভালভাবে ফিরে আসতে পেরেছি।
হেনম্যান আরও বলেন, আজ আমি কোনও কিছু অনুভব করিনি। শরীরে কোন ব্যথা-যন্ত্রণা ছিল না।
সিনসিন্নাতির মাস্টার্স ওপেনে ১৫ আগস্ট চিলির নিকোলাস মাসুকে হারানোর পর এই প্রথম হেনম্যান জয় পেলেন।
হেনম্যান পরবর্তী ম্যাচে মঙ্গলবারের র্যাডিক স্টিপানেক ও লুইস হোর্নার মধ্যকার খেলার বিজয়ীর সাথে খেলবেন।
