২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল বলিভিয়া ম্যাচ ১-১ এ ড্র, পেরুর বিরুদ্ধে অর্জেন্টিনার ২-০ গোলে জয়

বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে সোমবার বলিভিয়া ১-১ গোলে ব্রাজিলের সাথে ড্র করে। সমুদ্র পৃষ্ট থেকে ৩৬০০ মিটার উপরে লা পেজে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয় সারির দল নিয়ে বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ভালই শিক্ষা পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা ব্রাজিল আগেই অর্জন করছে।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় ব্রাজিলের পক্ষে ফ্রি-কিক থেকে গোলটি করেন জুনিনহো পারনামবুকানো।

ম্যাচের ৫০ মিনিটের মাথায় বলিভিয়ার পক্ষে গোল পরিশোধ করেন বদলী খেলোয়াড় জোসি ক্যাসটিলো।

ব্রাজিলের তারকা ফুটবলারদের মধ্যে অংশ নেন ইন্টার মিলানের স্ট্রাইকার আদ্রিয়ানো এবং রিয়েল মাদ্রিদের তরুন স্ট্রাইকার রবিনহো।

এদিকে বুয়েন্স আয়ার্সে নিজেদের মাটিতে আর্জেন্টিনা ২-০ গোলে পরাজিত করেছে পেরুকে।

আর্জেন্টিনার পক্ষে ৭৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন টিনেজার লিওনিল মিসি। অবশ্য পরে তাকে লাল কার্ড দেখানো হয়।

ম্যাচে পাঁচ মিনিটের জন্য খেলা স্থগিত হয়। আর্জেন্টাইন ফুটবলার জুয়ান রোম্যান রিকুয়েলমা অবৈধভাবে এরিখ ডেলগাবোকে বাধা দেওয়ার জন্য ম্যাচে বিশৃঙ্খলা দেখা দেয়।

অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তাভেজ দ্বিতীয় গোলটি করেন।