২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ওপেনের শিরোপা জয় করলেন দক্ষিণ আফ্রিকান মোডি

দক্ষিণ আফ্রিকান ওয়েসলি মোডি ১-৬, ৭-৬ (৭), ৬-৪ সেটে ক্রোয়েশিয়ান মারিও এনসিসকে পরাজিত করে জাপান ওপেন টুর্নামেন্টের শিরোপা লাভ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

অবাছাই মোডি ফাইনাল ম্যাচের প্রথম সেটে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি এবং জয় করে নেন ক্যারিয়ারের প্রথম এটিপি টাইটেল।

মোডি বলেন, “আমি খুবই আনন্দিত। প্রথম সেটের পরে আমি ভাবতেই পারিনি যে, শিরোপা জয় করবো। আমি ভেবেছিলাম মারিও ম্যাচ জয় করে নিবে। তাই এই সাফল্যের প্রাপ্তি বিশ্বাস করা আসলেই কঠিন।”