২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার সিরিজ: ব্যাটসম্যানদের দুষলেন পোলক

বিশ্ব একাদশের অধিনায়ক শন পোলক রোবরার লজ্জাজনকভাবে সুপার সিরিজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ তে পরাজিত হওয়ার পর বিশ্ব একাদশের তারকা ব্যাটসম্যানদের দোয়ারোপ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 09:37 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

টেলস্ট্রা ডোমে তৃতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১৫৬ রানের বিশাল পরাজয়ের পর পোলক বলেন, অস্ট্রেলিয়া পুরো সিরেজেই অসাধারণ ক্রীড়ানৈপণ্য দেখিয়েছে। আমাদের শুধু প্রয়োজন ছিল দলের তারকা ব্যাটসম্যানদের সেরা পারফরমেন্স তুলে ধরা। কিন্তু তারা সকলেই এক সাথে জ্বলে উঠতে পারেননি।

মূলত ব্রেট লী তিনটি উইকেট তুলে নেওয়ার পর আমরা অস্ট্রেলিয়ার বিশাল স্কোর তাড়া করতে ব্যর্থ হই এবং তারা আমাদের উপর ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে।

ক্যারিবিয়ান ক্রিস গেইল ও ব্রায়ান লারা, জ্যাক ক্যালিসের উইকেট তুলে নেন ব্রেট লী।

পোলক অস্ট্রেলিয়ার চমৎকার পারফরমেন্সে ভূয়সী প্রশংসা করে বলেন, তারা আসলেই ভাল খেলেছে। টস জিতে ব্যাটিংও করেছে চমৎকার।

১৪ অক্টোবর থেকে শুরু হওয়া ছয় দিনের টেস্ট ম্যাচ সম্পর্কে পোলক আশাবাদ ব্যক্ত করে বলেন, টেস্ট দলে কিছু নতুন ক্রিকেটার যুক্ত হওয়ায় দলীয় শক্তি বৃদ্ধি পাবে। তাই আশা করি আমরা ভাল খেলবো।