এশিয়ান দাবার দ্বিতীয় স্থানে জিয়া, রিফাত
গ্রান্ডমাষ্টার জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার আড়াই পয়েন্ট করে সংগ্রহ করে পঞ্চম এশিয়ান দাবা চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
হায়দ্রাবাদের কোটলা বিজয়া ভাস্কর রেড্ডি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অরও আট দাবাড়ু।
তৃতীয় রাউন্ডে জিয়া বাংলাদেশের আরেক দাবাড়ু এনামুল হোসেন রাজীবকে পরাজিত করেন। রিফাত চীনের ওয়াং হো’র সাথে ড্র করেন। আব্দুল্লাহ আল রাকিব ড্র করেন ভিয়েতনামের গ্রান্ডমাষ্টার ইয়েন উন ডুয়াংয়ের সাথে। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রাকিব।
তিন পয়েন্ট করে সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছেন চীনের গ্রান্ডমাষ্টার ঝুং জুয়াং, ভিয়েতনামের গ্রান্ডমাষ্টার দাও দিয়েন হেই এবং ভারতের আন্তর্জাতিক মাষ্টার নিলোৎপল দাশ।
