২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ অক্টোবর ফুটবল ফেডারেশনের নির্বাহী সভা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কর্মিটির সভা আগামী ১৮ অক্টোবর ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নির্বাহী কমিটির সভায় জাতীয় দল, অনুর্ধ্ব ১৭, অনুর্ধ্ব ২০ এবং ফেডারেশনের কর্মকর্তা নিয়োগ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হেলাল।

জাতীয় দল এ মাসের শেষ দিকে মায়ানমারে একটি চারজাতি টুর্নামেন্টে অংশ নেবে। কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির তত্ত্বাবধানে জাতীয় দল বর্তমানে বিকেএসপিতে আবাসিক অনুশীলনে রয়েছে।

১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় অনুর্ধ্ব ১৭ এএফসি কাপে অংশগ্রহন করবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ দল। টুর্নামেন্ট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা ও ভুটানও অংশ নেবে।

এদিকে নভেম্বরেই এএফসি কাপ অনুর্ধ্ব ২০ টুর্নামেন্টে বাংলাদেশ অনুর্ধ্ব ২০ দল তাদের হোম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলবে।