ফিটনেস সমস্যার কারণে চলতি বছরের কোনও ইভেন্টে খেলবেন না সেরেনা
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আমেরিকান সেরেনা উইলিয়ামস ফিটনেস সমস্যার কারণে চলতি বছরের দুটি ইভেন্টে অংশ নিতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন।
সেরেনা এ বছর মেলবর্নে সপ্তম গ্রান্ড স্ল্যাম টাইটেল জয় করেন। ফিটনেসের কারণে তিনি জুরিখ এবং ফিলাডেলফিয়া ওপেন টেনিস ইভেন্টে অংশ নিতে পারবেন না।
২৪ বছর বয়সী উইলিয়ামস বাম পায়ের গোড়ালি ও হাঁটুর সমস্যার কারলে ২০০৫ সালে মাত্র ২৮টি ম্যাচ খেলেছেন এবং ফ্রেঞ্চ ওপেনেও অংশ নিতে পারেননি।
তিনি বলেন, পা পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত চিকিৎসক আমাকে না খেলারই পরামর্শ দিয়েছেন।
এক সময়কার বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে থাকা সেরেনার বর্তমান অবস্থান ১১তম।
তিনি বলেন, এ বছরটি আমার জন্য খুবই হতাশাজনক কারণ আমি একজন প্রতিযোগিতায় অংশ নিতে ভালবাসি এবং নিজের জন্য ও ভক্তদের জন্য জিততে পছন্দ করি।
আমি ইনজুরির সাথে লড়াই করে যাচ্ছি। কিন্তু আমার আরো বিশ্রামের প্রয়োজন।
