২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপিতে ফের জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু শনিবার

দু’দিন বিরতির পর শনিবার থেকে বিকেএসপিতে আবারো শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্প চলবে। মাঝখানে ৮ অক্টোবর ক্যাম্প বন্ধ থাকবে। তারপরে ২২ থেকে ২৩ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন চলবে।

চার জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৪ অক্টোবর জাতীয় দলটি ইয়াঙ্গুনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

দলের সহকারি কোচ নিপু বিডিনিউজকে বলেন, বড় কোন টুর্নামেন্টে অংশ নিতে জাতীয় দল এখনও শত ভাগ ফিট নয়। এর আগে বেশ কয়েকদিন বৃষ্টির জন্য অনুশীলন বন্ধ ছিলো।

দলের ফিজিওথেরাপিস্ট অ্যারিয়েল কোলম্যানের উদ্ধৃতি দিয়ে নিপু বলেন, ৯০ মিনিটের একটি ম্যাচের ৬০ ভাগ খেলার মতো ফিটনেস অর্জন করেছে দল। নিয়মিত অনুশীলন চললেও খেলোয়াড়দের কোন মূল্যায়ন শীট নেই বলে জানা গেছে।