২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোনারিভাকে হারিয়ে জাপান ওপেনের সেমি ফাইনালে সানিয়া

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা শুক্রবার ১৭০,০০০ ডলার মূল্যের এআইজি জাপান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে রুশ প্রতিদ্বন্দ্বী ভিরা ভোনারিভাকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 01:34 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

টুর্নামেন্টের অষ্টম বাছাই সানিয়া ৫-৭, ৬-২, ৬-৪ সেটে ভিরা ভোনারিভাকে পরাজিত করেন।

ফ্রেঞ্চ টাটাইনা গেলোভিন এবং জাপানিজ আই সুগিইয়ামার মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ী মুখোমুখি হবেন সানিয়া মির্জার।

এর আগে সানিয়া জাপানের নাকামুরাকে হারিয়ে ৬-১, ৬-৮ সেটে পরাজিত করেন।