২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশি জিপি টুর্নামেন্টে ক্লিস্টার্স জয় অব্যাহত, শীর্ষ র‌্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়ে

ইউএস ওপেন চ্যাম্পিয়ন কিম ক্লিস্টার্স বৃহস্পতিবার পরশি গ্রান্ড প্রিক্স টুর্নামেন্টে ক্রোয়েট প্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা স্প্রেমকে ৬-৩, ৬-২ সেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 11:19 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ জয়ের ফলে তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন।

ক্লির্স্টাস এ টুর্নামেন্টের শিরোপা জিততে পারলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখল করতে পারেবেন।

পরবর্তী ম্যাচে ক্লিস্টার্সের মুখোমুখি হবেন পঞ্চম বাছাই এলিনা ডিমেনটিয়েভার।

ডিমেনটিয়েভা ৫-৭, ৬-৩, ৬-৪ সেটে ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী নাথেলি ডেসিকে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন।

এদিকে নাদিয়া পেট্রোভা ৬-১, ৬-১ সেটে এলিনা লিখোভসেবাকে পরাজিত করেছেন।