তুরস্কের বিরুদ্ধে প্রীতি ম্যাচে জার্মান দলে ফিরছেন কান, দলে নেই বালাক
জার্মান স্ট্রাইকার মিরোস্লোভ ক্লোস শনিবার ইস্তাম্বুলে তুরস্কের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হওয়ায় মাঠে নামতে পারছেন না। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়।
তার বদলে দলে সুযোগ পেয়েছেন মাইক হ্যাঙ্ক।
গত সপ্তাহে ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে অধিনায়ক মাইকেল বালাকও এ ম্যাচে অংশ নিতে পারছেন না।
তবে হ্যামবার্গে ১২ অক্টোবর চীনের বিরুদ্ধে অনুষ্ঠেয় ম্যাচে উভয় ফুটবলারই মাঠে নামতে পারবেন।
মৌসুমটা ক্লোস দারুন শুরু করেছেন। লিগে এ পর্যন্ত তিনি সাতটি গোল পেয়েছেন।
এদিকে জার্মান গোলকিপার অলিভার কান তুরস্কের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলার জন্য ফিটনেস পরীক্ষয় উত্তীর্ণ হয়েছেন।
গত শনিবার বার্য়ান মিউনিখের এই গোলকিপার হাঁটুর ইনজুরির কারণে ভিএফএল উলফসবার্গের বিরুদ্ধে খেলতে পারেননি।
তুরস্কের বিরুদ্ধে মাঠে নামার আগে কান বলেন, তুর্কি দলটি বেশ ভাল। ইউরোপে তারাই সেরা দল। এ ম্যাচটি খুবই আকর্ষণীয় হবে বলে আমার মনে হয়।’
