এসিসি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের স্বাগতিক নেপাল
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর রাজধানী কাঠমান্ডুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনুর্ধ্ব ১৯ কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে।
এসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএএন’র সভাপতি জয় কুমার নাথ শাহ বলেন, এটা আমাদের জন্য খুবই সম্মানজনক ব্যাপার এবং আমরা টুর্নামেন্ট আয়োজনের জন্য সম্পূর্নরূপে প্রস্তুত। তিনি বলেন, টুর্নামেন্টের বিজয়ী দল পরবর্তীতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সুতরাং সব ক’টি দলের জন্যই এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ন।
টুর্নামেন্টে ১৫টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর চারটি ভেন্যুতে। এর মধ্যে টুর্নামেন্টের জন্য দু’টি মাঠ নতুন করে তৈরী করা হয়েছে।
গ্রুপ এ: নেপাল, বাহরাইন, ব্রুনেই
গ্রুপ বি: কুয়েত, আফগানিস্তান, আরব আমিরাত, ইরান
গ্রুপ সি: কাতার, সিঙ্গাপুর, ওমান, থাইল্যান্ড
গ্রুপ ডি: মালয়েশিয়া, হংকং, সৌদি আরব, মালদ্বীপ
