২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশি জিপি টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে ডেভেনপোর্ট

শীর্ষ বাছাই লিন্ডসে ডেভেনপোর্ট বুধবার পরশি গ্রান্ড প্রিক্স টুর্নামেন্টে সরাসরি সেটে জয় পেয়ে কোয়াটার ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 01:33 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

অপর দিকে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জাস্টিন হেনিন-হারডেন পরাজিত হয়েছেন।

ডেভেনপোর্ট ৬-২, ৬-২ সেটে ইটালিয়ান ফ্রেনসিস্কাকে পরাজিত করে টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছেন। পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন ফ্লাভিয়া পিননেটটার, যিনি ৬-৪, ৬-৩ সেটে হেনিন-হারডেনকে পরাজিত করেছেন।

পরবর্তী ম্যাচে ডেভেনপোর্ট মুখোমুখি হবে অ্যানাস্টাসিয়া মিসকিনার। মিসকিনা ৭-৬ (৬), ৬-৭ (৩), ৭-৫ সেটে ডাইনারা সাফিনাকে পরাজিত করে কোয়াটার-ফাইনালে উঠেছেন।

এদিকে প্রথম রাউন্ডের ম্যাচে নাদিয়া পেত্রোভা ৬-৩, ৬-২ সেটে এনা-লিনা গ্রোনফেল্ডকে পরাজিত করেছেন।