জাপান ওপেনে নাকামুরাকে পরাজিত করে কোয়াটার ফাইনালে সানিয়া মির্জা
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা জাপান ওপেন টুর্নামেন্টে বিজয় অক্ষুন্ন রেখেছেন।
তিনি বৃহস্পতিবার স্বাগতিক জাপানি আইকো নাকামুরাকে ৬-১, ৬-৪ সেটে পরাজিত করে টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে উঠেছেন।
কোয়াটার-ফাইনালে তিনি মুখোমুখি হবেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই রুশ প্রতিদ্বন্দ্বী ভিরা ভোনারিভার। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
রাশিয়ান ভিরা ভোনারিভা ৬-৩, ৭-৫ সেটে ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী শাহার পিয়ারকে হারিয়ে কোয়াটার ফাইনালে ওঠেন।
এদিকে পুরুষ বিভাগের ম্যাচে আমেরিকান জিল ক্রেবাস ৬-৩, ৬-৩ সেটে আর্জেন্টাইন গেসিলা ডুলকোকে পরাজিত করে কোয়াটার ফাইনালে উঠেছেন।
