২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশের ক্রিকেটারদের কাছে ভালো পারফরন্সের দাবি জানালেন পোলক

বিশ্ব একাদশের অধিনায়ক শন পোলক সুপার সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ার পর তার দলের ক্রিকেটারদের কাছে পারফরমেন্স পরিবর্তন দাবি করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

রিকি পন্টিংয়ের দল প্রথম ম্যাচে ৯৩ রানে বিশ্ব একাদশকে পরাজিত করে। শুক্রবার সুপার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং বিশ্ব একাদশ। ইংল্যান্ডের কাছে অ্যাশেজ সিরিজ হারানোর পর চাপের মধ্যে ছিল অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে চাপ কিছুটা হলেও প্রশমিত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পোলক বলেন, আমরা পরাজিত হয়নি তেমন নয়। কিন্তু যেভাবে আমরা পরাজিত হয়েছি তা আসলেই দুঃখজনক। আমরা অল্প রানের মধ্যে সাত বা আটটি উইকেট হারিয়ে বসি।

তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে চাই যে, এই লোকগুলো সকলেই গর্বিত ক্রিকেটার। এ পরাজয় তাদের অহঙ্কারে আঘাত হেনেছে। কেউই এভাবে পরাজয় মেনে নিতে পারে না, তা যে খেলায়ই হোক।

পোলক বলেন, নির্বাচকদের উচিত সিরিজে ফেরার জন্য ক্রিকেটারদের সুযোগ দেওয়া। আমরা নির্বাচকদের সাথে আলোচনা করেছি। দেখা যাক নির্বাচকদের চেয়ারম্যান সুনীল গাভাস্কার কি চিন্তা করেন।

দল নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, দল নির্বাচন করাটা মুখ্য বিষয় নয়। এটা আসলে মানসিক ব্যাপার। সব রকম প্রস্তুতি এবং নিজের কাজের প্রতি আস্থাশীল থেকে বড় চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।