এশিয়ান দাবায় অংশ নিতে ভারত গেলেন চার দাবাড়ু
এশিয়ান ব্যক্তিগত দাবা চ্যাম্পিয়নশীপের পঞ্চম আসরে অংশগ্রহনের উদ্দেশ্যে বুধবার ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন চার দাবাড়ু।
খেলায়াড়রা হচ্ছেন-গ্র্যান্ড মাষ্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব এবং এনামুল হোসের রাজীব। টুর্নামেন্টে অংশগ্রহনের যাবতীয় খরচ বহন করবে জাতীয় ক্রীড়া পরিষদ।
হয়দ্রাবাদের কোটলা বিজয়া ভাস্কর রেড্ডি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্ট থেকে দশজন দাবাড়ু– পরবর্তীতে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনের সুযোগ পাবেন।
