২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সানিয়া মির্জা

ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা ৬-১, ৬-৩ সেটে ভিলমারি ক্যাসটিলভিকে পরাজিত করে জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

টুর্নামেন্টের অষ্টম বাছাই সানিয়া মির্জা ম্যাচ জয়ে সময় নেন এক ঘন্টা।

এ বছরের ফেব্রুয়ারি মাসে নিজ শহর হায়দ্রাবাদে প্রথম ডব্লিউটিএ টাইটেল জয়ী সানিয়া বলেন, আমিও মানুষ। আমি কিছু ভাল শর্ট খেলেছি এবং কিছু ভুলও করেছি। সব সময় কোনও খেলোয়াড়ই ভাল খেলতে পারে না। কিন্তু আজ যে ভাবে খেলেছি তা আসলেই সেরা।

পরবর্তী ম্যাচে সানিয়া মুখোমুখি হবেন স্বাগতিক জাপানের প্রতিদ্বন্দ্বী আইকো নাকামুরার।

নাকামুরা জাপান ওপেনে গত বছরের রানার-আপ মাসহোনো ওয়াশিংটনকে ৬-৭, ৬-১, ৬-১ সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

এদিকে টুর্নামেন্টের শীর্ষ বাছাই রুশ তারকা ভীরা ভোনারিভা ৬-২, ৭-৬ সেটে কলম্বিয়ান ক্যাটালিনা ক্যাসটানোকে পরাজিত করেছেন। পঞ্চম বাছাই আই সুগিয়ামা ৬-১, ৭-৬ সেটে পরাজিত করেছেন অপর রুশ খেলোয়াড় এলিনা জিডকোভাকে।

দুই সপ্তাহ আগে বেইজিংয়ে ক্যারিয়ারের প্রথম টাইটেল জয়ী চতুর্থ বাছাই মারিয়া কেরিলেনকো ৬-৪, ৬-৪ সেটে ১৫ বছর বয়সী জাপানি এওমা মোরিটাকে পরাজিত করেছেন।

অপরদিকে টুর্নামেন্টে পুরুষ বিভাগের বাছাইকৃতরা ব্যর্থতার বেড়া জাল থেকে বের হতে পারছেনই না। আমেরিকান ভিনসি স্পেডা, চেক প্রতিদ্বন্দ্বী ইভো মাইনর এবং অপর চেক প্রতিদ্বন্দ্বী রবিন ভিক দ্বিতীয় রাউড থেকে বাদ পড়েছেন।

টুর্নামেন্টের অষ্টম বাছাই স্পেডা ৬-৪, ৭-৫ সেটে জার্মান বোরেন ফার কাছে এবং মাইনার ৬-৪, ৬-২ সেটে মার্কোস বাগদাদিসের কাছে পরাজিত হয়েছেন।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন মারাত সাফিন, ব্রাইটন টিম হেনম্যান, আর্জেন্টাইন গ্যাসটোন গেউডিও এবং ডেভিড নিলবেনডিনা সকলেই ইনজুরির কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।