২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলের রাজা রুবেল রানা

নবম সাফ গেমসের সাঁতারে স্বর্নজয়ী সাঁতারু নৌবাহিনীর রুবেল রানা দেশের সর্বোচ্চ স্বর্নপদকজয়ী সাতারু। ২১তম জাতীয় সাঁতারে সর্বোচ্চ দশটি স্বর্নপদক লাভ করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে কেয়া কসমেটিকস ২১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা।

আনিসুর রহমান আনিসুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

প্রতিযোগিতার দশটি ইভেন্টে অংশ নিয়ে দশটিতেই স্বর্ন জেতেন রুবেল। এর মধ্যে সাতটি ব্যক্তিগত ও তিনটি রিলে ইভেন্ট।

নৌসেনা রুবেলের স্বর্ন জেতা সাতটি ব্যক্তিগত ইভেন্টের মধ্যে রয়েছে ৫০ মিটার ব্যাকস্ট্রোক, ১০০ মিটার ব্যাকস্ট্রোক, ২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে, ৪০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে। রিলে ইভেন্টগুলো হচ্ছে-৪ ী ১০০ ফ্রিস্টাইল, ৪ ী ১০০ মিটার মিডলে এবং ৪ ী ২০০ মিটার ফ্রিস্টাইল।

ইসলামাবাদে অনুষ্ঠিত নবম সাফ গেমসে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট দুই দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ন পদক জিতে পাদপ্রদীপের আলোয় আসেন রুবেল রানা।

এবারের জাতীয় প্রতিযোগিতায় রুবেল দু’টি জাতীয় রেকর্ড গড়েন এবং একবার সাফ রেকর্ড অতিক্রম করেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রুবেল এক মিনিট ০১ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৮ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে সাফ রেকর্ড অতিক্রম করেন। কিন্তু রুবেলের রেকর্ডগুলো হ্যান্ডটাইমিংয়ের মাধ্যমে নির্ধারিত হয়।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন, আমার জানা মতে, রুবেল জাতীয় পর্যায়ে সবচেয়ে বেশি স্বর্নপদক জয়ী সাঁতারু। তবে আমার যতদুর মনে পড়ে, ২০০৩ সালে ডলি আক্তার আটটি স্বর্নপদক জিতেছিলেন।

জাতীয় সাঁতারে অভাবনীয় সাফল্যের পর রুবেলের দৃষ্টি এখন এসএ গেমসের দিকে। প্রতিযোগিতার ৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্নজয় এখন তার প্রধান লক্ষ্য।

এ ব্যাপারে রুবেল রানা বলেন, আমি আসন্ন এসএ গেমসে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ন জিততে চাই। তবে শ্রীলংকা যাওয়ার আগে তার আরও উন্নত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন কৃতি এই সাঁতারু।

দেশে শীতের সময় ঠান্ডা পানিতে অনুশীলন করা খুব কষ্টকর ব্যাপার বলে জানান রুবেল। তিনি বলেন, শীতের সময় আমি দেশের বাইরে গিয়ে উন্নত প্রশিক্ষণ গ্রহন করতে চাই।