২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ক্রীড়া ভবিষ্যত নিয়ে শেখ হাসিনার আশাবাদ

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশকে গৌরবোজ্জ্বল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বাংলাদেশ এক সময় ক্রীড়াবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্যদানকালে তার শাসনামলে বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভসহ ক্রীড়াক্ষেত্রে তার সরকারের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন। আওয়ামী লীগ সভানেত্রী ফাইনাল ম্যাচ উপভোগ এবং পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে মিরপুর থানা ১-০ গোলে শ্যামপুর থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

শেখ হাসিনা টুর্নামেন্টের আয়োজক এবং অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তিনি বলেন, এই ধরনের টুর্নূামেন্ট আয়োজন অব্যাহত রাখতে হবে এবং জেলা ও উপজেলা পর্যায়েও তা ছড়িয়ে দিতে হবে।

শেখ হাসিনা খেলাদুলোর উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী, হারুনুর রশিদ, কামাল মজুমদার, সাবেক ফুটবলার বাদল রায়, কাজী সালাউদ্দিন, দেওয়ান শফিউল আরেফিন টুটল, গোলাম সারোয়ার টিপু, খোরশেদ বাবুল, সাব্বির, অমলেশ, মানিক, কামাল প্রমুখ।