লুক্সেমবার্গ ওপেন শিরোপা জয় করলেন কিম ক্লিস্টার্স
বেলজিয়ান কিম ক্লিস্টার্স লুক্সেমবার্গ ওপেন টুর্নামেন্টের ফাইনালে এনা-লিনা গ্রোনফেল্ডকে ৬-২, ৬-৪ সেটে পরাজিত করে শিরোপা জয় করেছেন। এ জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
এ বছরের সেপ্টেম্বর মাসে ক্লিস্টার্স ইউএস ওপেন টুর্নামেন্টে প্রথম গ্রান্ড স্ল্যাম জয় করেন।
কিস্টার্স শেষ ২৭টি ম্যাচের মধ্যে ২৬টিতেই জয় পেয়েছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটি দখল করতে মারিয়া শারাপোভা এবং লিন্ডসে ডেভেনপোর্টের ঠিক পিছনেই তার অবস্থান।
শারাপোভা ৪৮০৮ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে প্রথম স্থান, ৪৬১৯ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভেনপোর্ট এবং ক্লিস্টার্স ৪২০১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
