রিয়েল-এর ব্রাজিলিয়ানদের দাপটে মেলোরকার পরাজয়
স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলারদের দাপটে রোববার রিয়েল মেলোরকাকে ৪-০ গোলের অসহায়ভাবে পরাজয় মেনে নিতে হয়েছে।
ম্যাচে ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহ্যামের পারফরমেন্স ছিল অসাধারণ। রিয়েল মাদ্রিদের চারটি গোলের মধ্যে তিনটি গোলের সুযোগ তিনিই তৈরি করে দেন।
ম্যাচের ৩২ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডো প্রথম গোল করে রিয়েলকে এগিয়ে নিয়ে যায়।
বিরতির আগে সামান্য আগে দারুনভাবে দ্বিতীয় গোলটি করেন অপর ব্রাজিলিয়ান রবার্তো কার্লোস। তৃতীয় গোলটিও করেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে তিনি গোলটি আদায় করে নেন।
রিয়েল মাদ্রিদের পক্ষে ম্যাচের শেষ গোলটি করেন আরেক নবাগত ব্রাজিলিয়ান জুলিও বাতিসতা।
রিয়েল মেলোরকা ক্লাব স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের বেশ নিচে অবস্থান করছে।
রিয়েল মেলোরকার ডিফেন্ডার সারজিও বেলিসটারোস ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় ৭৬ মিনিটের সময় মাঠ ছাড়েন।
গোড়ালির আঘাত কাটিয়ে চার সপ্তাহ পর রিয়েল মাদ্রিদের ফরাসি ফুটবলার জিনেদাইন জিদান মাঠে নামেন।
রোববার অপর ম্যাচে সেলটা ভিগা স্প্যানিশ লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করেছে। সেলটা ভিগা ১-১ গোলে ড্র করে কার্ডিজের সাথে। লিগে দ্বিতীয় স্থানে রয়েছে সেলটা।
ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করার পর গেটেফ ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।
রিয়েল মাদ্রিদের সাথে ওসাসুনা ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। বার্সিলোনা নয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
