২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকির শিরোপা আবারও সেনাবাহিনীর ঘরে

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার এবিএস গ্রুপ জাতীয় হকি চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ১-০ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচে সেনাবাহিনীর দিদার হোসেন ৫৬ মিনিটে জয়সূচক গোলটি করেন। সেনাবাহিনী ১৯৭৪ সাল থেকে এ পর্যন্ত ১১ বার জাতীয় হকির শিরোপা ঘরে তুলেছে।

অন্যদিকে নয়বার শিরোপা জয় করে পরের স্থানেই রয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। সেনাবাহিনী ও ঢাকা উভয়ই দুইবার করে বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এগুলোও জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ফাইনাল ম্যাচের প্রথমার্ধে দু’ দলই সমানতালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে তুলনামুলক ভালো খেলে সেনাবাহিনী। কিন্তু প্রথমার্ধ গোলশুন্যই থেকে যায়। দ্বিতীয়ার্ধে একটি পাল্টা আক্রমণ থেকে গোল পায় শিরোপাধারীরা।

ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, সাধারণ সম্পাদক শামসুল বারী, এবিএস গ্রুপের চেয়ারম্যান এবি সিদ্দিক।