২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো-এশিয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে মাসুদ আম্পায়ার নির্বাচিত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার খন্দকার জিয়াউল ইসলাম মাসুদ ভারতে অনুষ্ঠেয় আফ্রো এশিয়া অনুধর্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের আম্পায়ার নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স বোর্ডের সভায় রোববার মাসুদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আম্পায়ার্স বোর্ডের সভাপতি কাজী ইউশা মিশু।

এদিকে অক্টোবরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় এসিসি ফার্স্ট ট্র্যাক কান্ট্রিজ টুর্নামেন্টে নেপাল ও মালয়েশিয়ার মধ্যেকার তিনদিনের ম্যাচের জন্য ম্যাচ রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন হেমায়েত আহমেদ সিদ্দিকী।

সভায় আসন্ন কর্পোরেট ক্রিকেট লীগ, এসিসি ফার্স্ট ট্র্যাক কান্ট্রিজ টুর্নামেন্ট, আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্ট, জাতীয় আম্পয়ারিং নীতির প্রস্তুতি এবং প্রশিক্ষণ কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় আম্পায়ারদের আরও বেশি দক্ষ করে তুলতে আসন্ন কর্পোরেট লীগে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় একজন করে এ গ্রেড এবং স্থানীয় আম্পায়ার খেলা পরিচলনা করবেন। স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষ রিজার্ভ আম্পায়ার এবং স্কোরার নির্বাচন করবে।

ক্রিকেট আম্পায়ার্স বোর্ডের ব্যবস্থাপনায় ১০ অক্টোবর থেকে দেশের ছয়টি বিভাগে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম।