২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ প্রিমিয়ার লিগে বার্সিলোনা ড্র করেছে রিয়াল জারাগোজার সাথে

স্প্যানিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্সিলোনা ২-২ গোলে রিয়াল জারাগোজার সাথে ম্যাচ ড্র করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ব্রাজিলীয় স্ট্রাইকার রোনালদিনহো এই ম্যাচে নতুন বিশেষ এক জোড়া বুট পরে মাঠে নেমেছিলেন, যাতে ২৪ ক্যারেট সোনা রয়েছে। বুট জোড়ার মূল্য ৬,০০০ মার্কিন ডলার।

ম্যাচের ২০ মিনিটের মাথায় বার্সিলোনার পক্ষে প্রথম গোল করার সুযোগ পান ব্রাজিলীয় ফুটবলার রোনালদিনহো। কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি।

এরপর ক্যামেরুনীয় স্ট্রাইকার স্যামুয়েল ইতো বল নিয়ে ডি-বক্সের মধ্যে ঢুকে পড়লেও গোলকিপার সিজারের দৃঢ়তায় রিয়াল জারাগোজা গোল হজম করা থেকে রক্ষা পায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় রিয়াল জারাগোজা প্রথম গোলের দেখা পায়।

রিয়াল জারাগোজার ফুটবলার সেভিওর ফ্রি-কিক থেকে গ্যাব্রিয়াল মিলিটো বল পেয়ে হেড করে গোলটি করেন।

মাত্র পাঁচ মিনিট পরে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল জারাগোজা। গোলটি করেন সেভিও।

ম্যাচের ৭৯ মিনিটের সময় ভ্যান বোমিলের বার্সিলোরার ফুটবলার লারসনকে ফাউল করেন। রেফারি কার্লোস মেগমি ডাভিলি পেনাল্টিার সিদ্ধান্ত দেন।

ম্যাচের শেষ ১২ মিনিটে যখন রিয়াল জারগোজা জয়ের স্বপ্নে বিভোর, তখন স্যামুয়েল ইতো এবং রোনালদিনহো একটি করে গোল করে দলকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচান।

চূড়ান্ত স্কোর দাঁড়ায় বার্সিলোনা ২, রিয়াল জারাগোজা ২।