ইন্দিরা গান্ধী হকি টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে জয় পেল ভারত
সাবা আনজামের জোড়া গোলের সুবাদে স্বাগতিক ভারত শনিবার ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালয়শিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে।
ম্যাচে ভারত আটটি পেনাল্টি কর্নারের মধ্যে মাত্র একটি কর্নার কাজে লাগাতে সমর্থ হয় এবং একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ভারতীয় খেলোয়ার।
তাছাড়া স্বাগতিক ভারতের আক্রমণেও কোন প্রকার পরিকল্পনা দেখা যায়নি। গোল লাইনের কাছাকাছি থেকে প্রচুর গোলের সুযোগ নষ্ট করে ভারতীয় খেলোয়াড়েরা।
শেষবার মালয়েশিয়া এবং ভারত মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরে। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
ম্যাচের শুরুতে ভারতীয় দলকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছিল এবং প্রথম ১৫ মিনিট তারা মালয়েশিয়া শিবিরে আক্রমণ চালাতে থাকে।
ম্যাচের ছয় মিনিটের মাথায় সাবা আনজামের গোলে ভারতীয় দল এগিয়ে যায়।
ম্যাচের ২২ মিনিটের মাথায় মালয়েশিয়ান অধিনায়ক নরফারাহা হাশেম গোল করে মালয়েশিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন।
কিন্তু আবারও ২৪ মিনিটের মাথায় পেনাল্টি কর্নারর থেকে সাবা আনজামের গোল ভারতকে বিজয়ের স্বাদ পাইয়ে দেন।
