২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরটিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবেন ক্লিজস্টারস ও গ্রোনিফেল্ড

শীর্ষ বাছাই বেলজিয়ামের কিম কিজেস্টারস ফরটিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে শনিবার ৬-৩, ৬-১ সেটে চতুর্থ বাছাই ফেঞ্চ প্রতিদ্বন্দ্বী নাথেলি ডেসিকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 12:19 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ফাইনাল ম্যাচে তিনি মুখোমখি হবেন জার্মান প্রতিদ্বন্দ্বী এনা-লিনা গ্রোনফিল্ডের।

গত মাসে ক্লিজেস্টার ইউএস ওপেন শিরোপা পান। তিনি শেষ ২৬টি ম্যাচের ২৫টিতে জয় পান। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা ক্লিজস্টারস ক্যারিয়ারের পঞ্চম টাইটেল জয় করার জন্য লুক্সেমবার্গে লড়াই করবেন।

অপর সেমি ফাইনাল ম্যাচে গ্রোনফিল্ড ৬-৪, ৫-৭, ৬-৪ সেটে রুশ প্রতিদ্বন্দ্বী ডিনারা সাফিনাকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন।