২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম সিরিজ জয়

এক ম্যাচ বাকি থাকতেই সফররত ভারতীয় মহিলা ক্রিকেট দল তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মত মহিলা ক্রিকেট সিরিজ জয়লাভ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 11:33 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

চার ম্যাচের সিরিজে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের চতুর্থ ও সর্বশেষ ম্যাচটি রোববার অনুষ্ঠিত হবে।

শনিবারের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বেঁধে দেয়া ১৫৮ রানের লক্ষ্যমাত্রা ভারতের অনুর্ধ-২১ মহিলা ক্রিকেট দল মাত্র দুই উইকেট হারিয়ে পৌঁছে যায়। ভারত পাকিস্তানকে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে ৩৩ ও ৩০ রানে হারিয়ে দেয়।

এর আগে পাকিস্তান অনুর্ধ-২১ ক্রিকেট দল ৩৮ অভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক শামসা হাসমি ৫১ ও তাশকিন কাদির ৪৪ রান করেন।

শামসা প্রথম দুই ম্যাচে ৩০ ও অপরাজিত ৪১ রান করেছিলেন। শনিবার ৫১ রান করার পথে তিনি সিরিজের প্রথম ছক্কাটি মারেন।

ভারতের বোলারদের মধ্যে রুমেলি ধর, ডিয়ানা ডেভিড এবং সুজানিয়া মানুকুন্দা প্রত্যেকে দু’টি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৩২ অভার এক বল খেলে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। অধিনায়ক করুনা জৈন ও আনাঘা দেশপান্ডে অপরাজিত ৫৭ রান করেন।

রাজনৈতিক কারণে তিন বছর স্থগিত থাকার পর ভারত গত বছর পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্স্থাপন করে। এর ফলে ভারতের পুরুষ ক্রিকেট দল পাকিস্তান সফর করে। ১৯৮৯ সালের পর সেই প্রথম বারের মত ভারতের কোন ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়।