বধির বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহন করছে বাংলাদেশ
ভারতে অনুষ্ঠেয় বধির বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহন করবে বাংলাদেশ। ১৭ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে।
বাংলাদেশ ২৫ অক্টোবর ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। টুর্নামেন্টে নয়টি দল অংশগ্রহন করবে। বিশ্বকাপের খেলাগুলো ভারতের লক্ষ্মৌ, কানপুর, আগ্রা এবং বেরিলিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা।
বিশ্বকাপে অংশগ্রহনের জন্য মিরপুর ইনডোর স্টেডিয়ামে ২০ জন ক্রিকেটার কোচ মিজানুর রহমান বাদলের তত্ত্বাবধানে অনুশীলন করবেন। অনুশীলনের জন্য ৭০ জনের মধ্য থেকে ২০ জন ক্রিকেটার বাছাই করা হয়েছে।
