২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লীতে শুরু হচ্ছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হকি টুর্নামেন্ট

নয়া দিল্লীতে রোববার থেকে শুরু হতে যাচ্ছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হকি টুর্নামেন্টে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পাঁচ জাতির এ টুর্নামেন্টে ফেবারিট হিসেবে মনে করা হচ্ছে কমনওয়েলথ টুর্নামেন্টে গোল্ড মেডেলিস্ট ভারত এবং তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী বাকি দলগুলো হচ্ছে-নিউজিল্যান্ড, ইতালি এবং মালয়েশিয়া। রাশিয়া শেষ মুহূর্তে টুর্নামেন্টে থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। সপ্তমবারের মত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ টুর্নামেন্টের মাধ্যমে আগামী বছর অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের আগে দলগুলো একে অপরের শক্তি সম্পর্কে ধারণা নিতে পারবে।