০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

২০২৫ পর্যন্ত সিটিতে মাহরেজ

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাকি ছিল এক বছর। এর সঙ্গে দুই বছরের মেয়াদ বাড়ালেন রিয়াদ মাহরেজ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 11:48 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শুক্রবার বিষয়টি জানিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন মাহরেজ।

২০১৮ সালে গ্রীষ্মের দলবদলে লেস্টার সিটি থেকে সিটিতে যোগ দেন এই আলজেরিয়ান তারকা। এরপর থেকে পেপ গুয়ার্দিওলার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন মাহরেজ।

সিটির হয়ে চার মৌসুমে মাহরেজ তিনটি প্রিমিয়ার লিগ, তিনটি লিগ কাপ ও একটি এফএ কাপ জিতেছেন। 

সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ১৮৯ ম্যাচ খেলে মাহরেজ জালের দেখা পেয়েছেন ৬৩ বার। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৪৫টি।

চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী মাহরেজ। 

“নতুন চুক্তি করতে পেরে আমি খুব খুশি।”

“এখানে প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। এমন একটি অসাধারণ ক্লাবের অংশ হতে পেরে আমি আনন্দিত।”